বাবুল হোসেনঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পানিতে ডুবে মোরছালিন(৫) নামোর এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার জাম্বুবান গ্রামে। নিহত শিশু ঐ গ্রামের ফারুক হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায় মোরছালিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। কখন যে পানিতে ডুবে গেছে তা কেউ বলতে পারেনা। এদিকে বাড়ীর আশপাশ ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে। এসময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ দেব্র বিষয়টি নিশ্চিত করেছেন।



