পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ভোলাতে মিছিলে পুলিশের গুলিবর্ষণ ও দুই নেতা হত্যার প্রতিবাদে এবং ৬ আগষ্ট মধ্যরাতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী জেলা কৃষক দল। ৭ আগষ্ট (রবিবার) সকালে শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির কার্যলয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি সাহেদ আমান চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর পরিচালনায় বিক্ষোভে আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফেনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রাসেল,ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার,ফেনী পৌর কৃষক দলের সভাপতি নিজাম উদ্দিন,সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান,ফেনী সদর উপজেলা সাধারণ সম্পাদক আলাউদ্দিন।ল এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদুল আলম শিমুল সহ এই কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি



