সুনামগঞ্জ প্রতিনিধি স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসন পক্রিয়া কার্যক্রম শুরু করেছে সুনামগঞ্জ জুবিলিয়ান ৯৯ ব্যাচ। ৬ আগষ্ট শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে কর্মসংস্থানের লক্ষে রিক্সা, নৌকা, জাল বিতরণ করা হয়েছে। জেলা আইনজীবি সমিতির সভাপতি এড মল্লিক মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন সৈয়দ মনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক অজয় কুমার চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর এড মণিষ কান্তি দে মিন্টু, আলহাজ্ব মোঃ আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক জিএম তাসহিজ, শিক্ষক রূপক তালুকদার,৷জুবিলিয়ান ৯৯ ব্যাচের হাবিবুর রহমান, আরিফ জাহান মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক নেতা একে মিলন উপকারভোগী ফাহমিদা আক্তার। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, গীতা পাঠ করেন সুপর্ণ বণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ তালুকদার। উল্লেখ্য ২৩টি সেলাই মেশিন, ১০ টি রিক্সা, ৩টি নৌকা, ১টি হুইল চেয়ার ও মাছ ধরার জাল প্রদান করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ



