মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক তদন্ত আহসান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আয়রসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউর ইসলাম পিন্টু, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ কামালের রুহের মাগফেরাত ও দেশবাসির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



