পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: “তোমার দক্ষতায়, তোমার ক্যারিয়ার” স্লোগানকে সামনে রেখে ৩৫ তম বিসিএস ক্যাডার, বাংলাদেশের স্বনামধন্য লেখক ও মোটিভেশনাল স্পিকার গাজী মিজানুর রহমানের নেতৃত্বে প্রথম বারের মতো সমগ্র বাংলাদেশে হতে যাচ্ছে “বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড”। সাম্প্রতিক “বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড” এর অধীনে বাংলাদেশের ৬৪ টি জেলায় কমিটি প্রণয়ন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ফেনী জেলা কমিটি সম্প্রতি অনুমোদন পেয়েছে। জেলা কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন কো-অর্ডিনেটর ইসরাত জাহান রাহি সহকারী কো-অর্ডিনেটর-মো. নাদের হোসেন ভূঁইয়া। জেলা কমিটি অনুমোদন এর অল্প সময়ের মধ্যেই পরশুরাম উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়। উপজেলা কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন উপজেলা কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম সৈকত উপজেলা সহকারি কো-অর্ডিনেটর রাইমা রহমান রুপা। পরশুরাম উপজেলা কো-অর্ডিনেটর দায়িত্ব প্রাপ্ত মাজহারুল ইসলাম সৈকত জানান উপজেলার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অতি অল্প সময়ের মধ্যে পরশুরাম উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষামূলক ক্যাম্পেইন কার্যক্রম শুরু করা হবে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা পুলিশ হেফাজতে
- স্মার্ট বাংলাদেশ ও সামাজিক সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার, নেত্রকোনায় প্রেস ব্রিফিংয়ে বক্তারা
- ১০৮ বছরের প্রতীক্ষার অবসান, অপেক্ষা জারিয়া-দুর্গাপুর রেললাইনের স্বপ্নপূরণ
- সেতুর পর এবার রেললাইন, দুর্গাপুরের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: রেল প্রতিমন্ত্রী
- বৃষ্টিতে ভিজে নদীতে গোসলে নেমেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে
- সমবায়ের টাকা লুটে নিলেন সভাপতি-সেক্রেটারি! পিবিআই প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে নির্মম মারধর: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত



