পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ এবং প্রশংসনীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ২০২০-এ ভূষিত হয়েছেন ফেনী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমান।

সোমবার (১ আগস্ট) ফেনী জেলা পুলিশের সম্মেলন কক্ষে সোনাগাজী সার্কেল, ফেনী’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান’কে বাংলাদেশ পুলিশ এর পিপিএম ব্যাজ পরিয়ে দেন। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকা রাজারবাগ অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে-২০২২ এ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমানের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

উক্ত অনুষ্ঠানে অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) নাদিয়া ফারজানা, অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনী জনাব থোয়াই অংপ্রু মারমা সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মার্মা সহ ফেনী জেলাধীন সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version