স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মায়ের সাথে কাটাকাাটির পরে অভিমান করে নিজের রুমে বিষপান করে আব্দুর রউফ ওরফে হৃদয় (১৯) নামে অনার্স পড়ূয়া শিক্ষার্থী। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুর রউফ ওরফে হৃদয়। তিনি নেত্রকোনা সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন জানা গেছে।

হৃদয়ের বাবা আ. রাজ্জাকের সাথে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে হৃদয়ের মা রেখা আক্তার হৃদয়কে বলে দুই বছরের ভাই রাফিকে নিয়ে বাহির থেকে ঘুরে আসতে। এ নিয়ে মায়ের সাথে হৃদয়ে কথা কাটাকাটি হয়। রাগ করে তার নিজে রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ঘরে রক্ষিত কীটনাশক (বিষ) পান করেন।

পরে হৃদয় তার বন্ধু একই গ্রামের রানাকে (১৯) ফোনে করে বিভিন্ন বিষয়ে ক্ষমা চাই। বিষয়টি রানার সন্দেহ হলে দৌঁড়ে এসে দেখতে পায় রুমের দরজা বন্ধ ও ডাকাডাকি করতে থাকে। সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে সারা রাত চিকিৎসাধীন থাকার পর আজ (রবিবার) ভোর ৫টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মৃতদেহ হস্তান্তর এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version