কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবাররের মধ্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় সংবাদ সম্মেলন হয়েছে। ২০ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৩০টি ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে তৃতীয় পর্যায়ে দুই শতক ভূমির ওপর নির্মিত হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এসব ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর আগে উপজেলায় প্রথম ধাপে উপকারভোগীর মধ্যে ১০১টি, দ্বিতীয় ধাপে ৫৫টি, তৃতীয় ধাপে ৮৫ ঘর প্রদান করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



