স্টাফ রিপোর্টার : নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে ১১ লাখ ৬১ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়ীর মধ্যে রয়েছে ৩৫৯ পিস শাগুন শাড়ী ও ২১ পিস সালমা সিল্ক শাড়ী। ভারতীয় চোরাচালানকৃত এসব পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিস জমা দেওয়া হবে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে ৩১ বিজিবির লেংগুরা বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ওই বিওপির ১৭ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ অভিযানের সময় গত শুক্রবার (১৫ জুলাই) বিকেলের দিকে সীমান্ত পিলার ১১৬৯ হতে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর নামক স্থানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়ী জব্দ করে বিজিবির এই আভিযানিক দলটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version