সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে নৌকায় বজ্রপাতে মানিক মিয়া (২৮), মিয়াশা মিয়া (৩০) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিহারচর গ্রামের হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। পুলিশ ও এলাকাবাসী জানায় আজ ভোরে তারা দুইজন বাড়ির পাশে হাওরে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে তারা মারা যান। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তারা মারা যান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version