তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে দোলনচাঁপা এক্সপ্রেস। গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার (দায়িত্বরত) মো. আব্দুর রশিদ জানান, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস বেলা ১টা ৪১ মিনিটে গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। ৪ মিনিট বিরতির পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে দোলনচাঁপা এক্সপ্রেস। ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে পঞ্চগড়গামী ছিল। সোমবার বেলা পৌনে ২টার দিকে ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনের ওপর আটকা পড়ে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার (দায়িত্বরত) মো. আব্দুর রশিদ জানান, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস বেলা ১টা ৪১ মিনিটে গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। ৪ মিনিট বিরতির পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ বিষয়ে গাইবান্ধা স্টেশন মাস্টার মো. আবুল কাশেম সরকার বলেন, ‘ট্রেনের ইঞ্জিন বিকলের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই মধ্যে লালমনিরহাট থেকে রিলিফ ইঞ্জিন আনা হয়েছে। অল্প সময়ের মধ্যে স্টেশন থেকে ট্রেনটি রংপুর হয়ে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবে।’ স্টেশনে ট্রেনটি আটকা পড়ে থাকলেও এ রুটে অন্য কোনো ট্রেন চলাচলে সমস্যা নেই বলেও জানান তিনি। বিকেল ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি
ব্রেকিং নিউজ
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা
- সাপাহারে সীমান্তে ১১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ
- নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ছুরিকাঘাতে স্বামীর আত্ম হত্যার চেষ্টা
- নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী
- জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী




