স্টাফ রিপোর্টার ঃ
বৃটিশ বাংলাদেশ চেম্বরঅবকমার্সের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি ফারুক চৌধুরীর সৌজন্যে প্রেসক্লাবের সহযোগিতায় বন্যাকবলিত এলাকার হতদরিদ্র পরিবারের নারী ও পুরুষদের মাঝে শাড়িও পাঞ্জাবি বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দেড় শতাধিক নারী ও পুরুষের মাঝে এসব বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার শিল্পপতি ফারুক চৌধুরী ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রোকেস লেইস সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আইজীবি সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার সুলেমান কবির প্রমুখ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় পুলিশ ও পুনাকের উদ্যোগে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ
- ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
- অন্যের সন্তানকে নিজের ভাবলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: ডেপুটি স্পিকার
- নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালত: নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
- বিনা অনুমতিতে ১৫ মাস অনুপস্থিত শিক্ষিকা, খালিয়াজুরীতে হতাশায় অভিভাবকেরা
- ‘স্বপ্ন দেখি, আগামীতে কলমাকান্দা-দুর্গাপুরের কোনো সন্তান রাষ্ট্রপতি হবে’: ডেপুটি স্পিকার
- নেত্রকোনার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ধর্ষণে সহায়তাকারী গ্রেফতার
- ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান



