মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা; চালক গ্রেফতার পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় ৬ বছরের এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল হক (৪৫) নামের এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ জুলাই) উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের সালাম নগর থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রবিউল হক লক্ষনপুর গ্রামের মৃত আব্দুস সুবাহানের ছেলে। পুলিশ সূত্র জানান প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে বাড়ীতে পৌঁছে দেওয়ার নাম করে ৬ বছর বয়সী ঐ শিশু শিক্ষার্থীকে রিক্সায় উঠিয়ে বাড়ীতে না নিয়ে নেওয়াজপুর গ্রামস্থ একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে রিক্সাচালক রবিউল হক তাকে দ্রুত বাড়ীতে দিয়ে যায়। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন এই সম্পর্কে ভিকটিমের চাচা থানায় মামলা দায়ের করলে আমারা খুব কম সময়ের মধ্যে অভিযুক্ত আসামী রবিউল হককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্ধি প্রদান করে।
ব্রেকিং নিউজ
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা
- নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী



