তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বন্যা নিয়ন্ত্রন বাঁধের দু ধারের কয়েক কোটি টাকার বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ কেটে নেওয়া প্রভাশালী কাঠ ব্যাবসায়ী আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল ২ জুলাই রবিবার পানি উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় । গত ১ জুলাই বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভিতে গাইবান্ধার সাঘাটার ডাকবাংলো হতে জুমারবাড়ী বাজার গামী বন্যা নিয়ন্ত্রন বাঁধের দু ধারে থাকা লাখ টাকা মুল্যের রেইন্ট্রী গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই কোটি টাকার দুই হাজার গাছ কেটে ফেলার সংবাদ প্রকাশ করা হয় । অনুসন্ধানী ঐ প্রতিবেদনে দেখা যায় কাঠ ব্যাবসায়ী আব্দুল হান্নান এর নির্দেশে তার সহযোগীরা বাঁধের বড় ছোট সব ধরনের গাছ অবৈধ ভাবে কেটে নিয়েছে । সংবাদ প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে গাইবান্ধা জেলাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে পানি উন্নয়ন বোর্ড ২ জুলাই ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা দায়ের করে । এরপর পুলিশ গাছ কাটার ঘটনায় আবদুল হান্নানের জড়িত থাকার অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে । এদিকে আব্দুল হান্নানের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছে বাঁধ তীরবর্তী এলাকার মানুষেরা ।তারা জানান হান্নান খুবই প্রভাবশালী লোক ছিল আমরা ভয়ে তার অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি। এসময় তারা আরো বলেন এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও জড়িত আছে , সরকারি জায়গার এতো গুলো গাছ কেটে নেওয়ার পরেও তারা কেন নীরব ছিল বিষয়টি তদন্ত করে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত ।
ব্রেকিং নিউজ
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা
- নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী



