মঙ্গলবার, অক্টোবর ২০

অনলাইন ওয়েবসাইট কিংবা ‘রেল সেবা’ অ্যাপ কাজ না করায় কাউন্টারে টকেট কাটতে আসা যাত্রীদের ভিড়।কাউন্টারের সামনে দিন-রাত টানা অপেক্ষা। আর টিকিট যেন সোনার হরিণ। ভিড় আর গরমে যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

অনেকেরই অপেক্ষা টানা দুদিন ধরে। যারা ৫ তারিখের টিকিট পাননি তারা শুক্রবারই (১ জুলাই) দাঁড়িয়েছেন লাইনে। শনিবার (২ জুলাই) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও আগের দিন দুপুর থেকেই কাউন্টারের সামনে শুরু হয় টিকিটের জন্য দীর্ঘ লাইন। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে ভ্যাপসা গরমে নাজেহাল টিকিটপ্রত্যাশীরা।

তারা বলছেন, খুব সকালে বাসা থেকে বের হয়ে আসা ঝুঁকিপূর্ণ। তাই অনেককেই রাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর গরমে অস্থির হয়ে যাচ্ছেন।

এখনো অনলাইন ওয়েবসাইট কিংবা ‘রেল সেবা’ অ্যাপ সঠিকভাবে কাজ না করা এবং অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের।টিকিটপ্রত্যাশীরা বলছেন, অনলাইনে টিকিট কাটতে অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি। আর এখানে এক দিন আগে এসে লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না।

১০ থেকে ১২ ঘণ্টা অপেক্ষার শত ঝক্কি-ঝামেলা সহ্য করে শেষমেশ যারা পেয়েছেন টিকিট, তাদের যেন শুরু হয়ে গেছে ঈদের আনন্দ।

তারা বলছেন, ২০ থেকে ২৫ ঘণ্টা অপেক্ষা করে টিকিট পেয়ে খুবই আনন্দ লাগছে। ব্যবস্থাপনা অসন্তোষজনক। তবুও টিকিট পেয়ে ভোগান্তি ভুলে গেছি।এদিকে চাহিদার তুলনায় রেলের টিকিটের সক্ষমতা কম মেনে নিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সক্ষমতা না বাড়া পর্যন্ত ভোগান্তি কমবে না। শনিবার দুপুরে কমলাপুরের টিকিট কাউন্টার পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন রেলমন্ত্রী।টিকিটের চাহিদা এবং আমাদের সক্ষমতার ফাঁরাক রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা কমাতে না পারব, ততক্ষণ পর্যন্ত এ সমস্যা খুব বেশি কমাতে পারব না।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version