কুষ্টিয়া প্রতিনিধি- বুয়েটের হলে সহকর্মী ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে হত্যার শিকা হয়েছিলেন আবরার ফাহাদ। এবার তার ছোটভাই আবরার ফাইয়াজ বুয়েটে চান্স পেয়েছেন। বৃহস্পতিবার বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন। তার রোল নম্বর ৫৫৩৯৫। বুয়েটে চান্স পাওয়ায় আবরার ফাইয়াজের বাবা-মা বরকত উল্লাহ রোকেয়া খাতুনসহ পরিবারের সবাই খুশি। আবরার ফাইয়াজ বলেন, ‘ইচ্ছা আছে ভর্তি হওয়ার। ’ তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানান। আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন এখনো বুঝে উঠতে পারছেন না, কী সিদ্ধান্ত নেবেন। আবরার ফাহাদের স্মৃতি মনে পড়ে হয়তো কেঁপে উঠছে মায়ের বুক। ছোট ভাই আবরার ফাইয়াজ (বামে), আবরার ফাহাদ (ডানে)। ফাইল ছবি
ব্রেকিং নিউজ
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী



