তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া (৫) ও বায়েজিদ হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আহসান মিয়া উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়েজিদ হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। স্থানীয়রা জানান, বিকেলে আহসানকে সঙ্গে নিয়ে বায়েজিদ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে বায়েজিদ পুকুরের মাঝখানে ডুবে যায়। আহসান তাকে বাঁচাতে গিয়ে উভয়েই পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিকেলে বাড়ির সবার অজান্তে পুকুরে নামে শিশুরা। এতে তারা পানিতে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ছাইয়ের স্তূপে ব্যবসায়ীদের স্বপ্ন: ইসলামপুরে মধ্যরাতের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার
- সুস্থ সমাজ গঠনে নেত্রকোনায় যুবসমাজের সচেতনতামূলক মতবিনিময়
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর




