শেখ জহিরুল ইসলাম নান্দাইর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইলে দীর্ঘদিন পর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮জুন) দিবাগত রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্যাডে এক বছরের জন্য নান্দাইল উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি অনুমোদন দেয়। এতে তৌফিকুল ইসলাম মামুন কে সভাপতি শাহ্ মাহমুদুল হক সৌরভ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নান্দাইল উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল- আমিন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। কমিটিতে ১৭ জনকে সহ-সভাপতি,৬ জন কে যুগ্ন-সাধারণ ও ৬ জনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সহ-সভাপতি আলমগীর কবির, শফিকুল ইসলাম মাসুদ,আসাদুজ্জামান সাজন, হেফজুল আলম ভূঁইয়া রাজিব, মো. দ্বীন ইসলাম জহির,খোকন দেবনাথ,মাসুদ পারভেজ রানা,শফিকুল ইসলাম হিরণ,নাজমুল হক সরকার,ফকির মাজহারুল,শরিফুল করিম শরিফ,মুরাদ কবির,কাজী রাকিবুল হাসান সোয়েব, নাইমুর রহমান ধ্রুব, আল আমিন আকন্দ (অপূর্ব), শাহ জালাল অনিক,মাহমুদুল হাসান জয়। যুগ্ন- সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তুহিন,নাঈম ভূঁইয়া, নাজমুল হাসান মামুন,নাছির উদ্দিন ইকবাল,আশিকুজ্জামন কিশোর,রবিন রহমান। সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম ইয়াছিন,নওশাদ হাসান শুভ,পারভেজ আজাদ সোহাগ, ফরহাদ খান, ইমরুল মহসিন আবির ও সৈয়দ আকিকুজ্জামান দ্বীপ। কমিটি ঘোষণার পর পরই নান্দাইলে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। দীর্ঘদিন পর কমিটি পেয়ে উৎসাহিত নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version