মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় ২টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ স্টেশনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কেএম শফিউল কিঞ্জন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের অভিযানে উপজেলার বিষখালী নদী সংলগ্ন চর লাঠিমারা এলাকার হরিনঘাটা বন থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা
- নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী



