পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।১৭ জুন দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্কুলের দুইশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরশুরাম পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের জ্যেষ্ঠপুত্র রায়হান উদ্দিন আহামেদ শিশির চৌধুরী বিভিন্ন স্কুলের এসএসসি ও সমমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল।

শিশির চৌধুরী জানান শিক্ষার্থীদের উৎসাহ দিতে পারিবারিক উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

উল্লেখ্য, রায়হান উদ্দিন আহামেদ শিশির চৌধুরী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী। সে পরশুরাম পৌরসভার মেয়র ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল’র জ্যেষ্ঠপুত্র।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version