পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামের স্থানীয় একটি বাজারে একই রাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ফেনী -পরশুরাম সড়কের চিথলিয়া মসজিদের সামনে স্থানীয় একটি বাজারে ৪টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকানের প্রায় নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। চিথলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম জানান তার দোকানের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকাসহ তেল, সিগারেট, দুধসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে পরশুরাম থানাকে অবহিত করেছে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা হলো, গিয়াস উদ্দিন মজুমদার, হাফেজ নিজাম, ইউপি সদস্য আবদুর রহিম মেম্বার এবং সেলিম মজুমদার। পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল চারটি দোকানে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিং নিউজ
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী



