তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় একটি ঢাকাগামী বাসের ধাক্কায় মৃগেন চন্দ্র সরকার (৫০) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। রোববার গাইবান্ধা-মাদারগঞ্জ সড়কের সাহার বাজারের পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৃগেন চন্দ্র সরকার সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের মৃত মনিভূষণ চন্দ্র সকারের ছেলে।
স্বজনরা জানায়, মৃগেন চন্দ্র সরকার গাইবান্ধা শহরের একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল রোববার সকালের দিকে বাড়ি থেকে ইজিবাইক যোগে ওই কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহারবাজারের পুর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী বাস ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে শারীরিক অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসনপাতালে নেওয়ার পথে মৃগেন চন্দ্র মৃত্যুর কোলে ঢলে পরেন।
ব্রেকিং নিউজ
- মদনে ১১ বছরের শিশু ধর্ষণ: ডিএনএ টেস্টে মাদ্রাসাশিক্ষক সাগরের পিতৃত্ব প্রমাণ
- পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি: ডেপুটি স্পিকার
- আপত্তিকর ভিডিও ধারণ করে বিয়ের চাপ: নেত্রকোনায় শিক্ষার্থী ধর্ষণে গ্রেপ্তার ২
- ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’- প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ ডেপুটি স্পিকারের
- অনলাইন জুয়া প্রতিরোধে নেত্রকোনা পুলিশের অভিযানে ৩ যুবক আটক
- তরুণদের খেলাধুলায় ফেরাতে দুর্গাপুরে প্রীতি ফুটবল, মাঠে শত শত দর্শক
- কর্মকর্তাশূন্য হাওরবেষ্টিত মদন উপজেলা: সেবা নিতে দিনের পর দিন ঘুরছে মানুষ
- মদনে একাধিক পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪



