টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাড. গৌতম চক্রবর্তীর মরণোত্তর শ্রাদ্ধ, তার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে আজ ৬ জুন সোমবার সকাল থেকে রাত পর্যন্ত হাজারো নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের ভিড় ছিল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটি, জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাবেক সংসদ সদস্যগণ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের গন্যমান্য, পরিবারের সকলের উপস্থিতি ছিল উল্লেযোগ্য। স্বর্গীয় গৌতম চক্রবর্তীর আত্মার শান্তি কামনায় নাগরপুর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবি সহ কয়েক হাজার নেতাকর্মীরা মিলিত হন। এ সময় সনাতনধর্মীয় রীতি অনুযায়ী সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়। প্রবীণ এ প্রতি শ্রদ্ধা নিবেদন করে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এক এক টেবিলে খেতে বসেন।
ব্রেকিং নিউজ
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ




