পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: চট্রগ্রামের সীতাকুণ্ড ট্রাজেডিতে মৃত্যুবরণকারী কর্মচাঞ্চল্য তরুণ মেধাবী ফেনীর ফুলগাজী উপজেলার শাহাদাত মজুমদারের বাড়ীতে চলছে শোকের মাতম। নিহত শাহাদাত মজুমদার সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে শিফট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আমিন উল্লাহ মজুমদার এর ছেলে। সবশেষ গত ৩ জুন তিনি ছুটি শেষে কাজে যোগ দেন। শাহাদাত মজুমদারের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের নিহত হওয়ার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন তাঁর মা-বাবা। পরিবারের কর্মক্ষম বড় ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ, পাগল প্রায় তারা। শোকে কাতর পরিবারের অন্য স্বজনেরাও। বাড়িতে এখন শুধুই শোকের মাতম। গভীররাতে তাঁরা খবরটা জানতে পারেন। মৃত্যুর খবরে এলাকার মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবরে তার বাড়িতে ভীড় জমাতে শুরু করে মানুষ। পরিবার ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবারে ছুটিতে বাড়িতে আসেন শনিবার সকালে তিনি কাজে যোগদান করেন। ডিউটি শেষ করে বাসায় যান। অগ্নিকান্ডের খবর পেয়ে ডিপোতে আসেন ও পরিবারের সাথে মোবাইলে কথা বলা অবস্থায় বিস্ফোরনের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। রবিবার দুপুরে স্বজনরা জানতে পারেন চট্টগ্রাম মেডিকেলে তার মরদেহ চিহৃত হয়। গ্রামের বাড়িতে লাশ দাফন সম্পন্ন হয়েছে। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার জানান,শাহাদাত খুব ভালো একজন ছেলে ছিলো।ফেনী সরকারি কলেজে স্নাতক পাশ করেই চাকুরিতে যোগ দেন বিএম কন্টেইনার ডিপোর শিফট ইনচার্জ হিসেবে। নিহত শাহদাত ফুলগাজীর আনন্দপুরের আমিন উল্যাহ মজুমদারের বড় ছেলে।সে তিন বছর আগে একই এলাকায় বিয়ে করে।তার আড়াই মাসের একটি ছোট ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version