মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে। রবিবার বিকেলে নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় বই প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে বৃহত্তর জোট’ করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন আদায় করবে। অনেক দল মনে করে এখন সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনের প্রস্তুত হন। সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য সব ব্যবস্থা চূড়ান্ত করেছে। আমরা চায় এই সরকারকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নাই। বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, তৌহিদুল ইসলাম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, এনামুল কাদির এনাম, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুর চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি সাজাদ্দুজামান সিরাজ জয়, শাওন, জামিলুর রহমান শুভ, হোসেন আলী প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version