তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে পুলিশ সদস্যদের ধাক্কা মেরে হাতকড়াসহ পালানো আসামি সামিউল ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের শামসপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছ্নে। পুলিশ সূত্র জানায়, সামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় শ্যালিকাকে ধর্ষণ ও অপহরণ মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে অভিযান চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম। গত ৩১ মে সকালে চাঁদপুরের মতলব থানা পুলিশের সহযোগিতায় সামিউলকে গ্রেফতার করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়। থানার সামনে গাড়ি থেকে নামানোর সময় পুলিশ সদস্যদের ধাক্কা মেরে পালিয়ে যান তিনি।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী




