ইবি প্রতিনিধি- বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী খালিদ বিন কুদ্দুস (২৬)। বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামে হারুনের ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিদ বিন কুদ্দুস ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পোড়াঘাটি গ্রামের আব্দুল কুদ্দুস আনোয়ারীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢাকার গাজিপুরে একটি মাদরাসায় তিনি শিক্ষকতা করতেন বলে জানা গেছে। পুলিশ, স্থানীয়রা ও সহপাঠী সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে বিআরটিসি বাসে কুষ্টিয়ায় আসছিলেন খালিদ। আসার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে হারুনের ইট ভাটা এলাকায় বাস থেমে ছিলো। ইটভাটার সামনে রাস্তা তৈরির কাজ চলায় এই যানজটে সৃষ্টি হয়। এসময় বাস থেকে বাইরে বের হন খালিদ। পরে জ্যাম ছাড়লে বাসে উঠতে গেলে ঐ বাসের চাকায় পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক ও ঘাতক বাসটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ব্রেকিং নিউজ
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার



