স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় নেত্রকোণার মোহনগঞ্জে ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করেছে প্রশাসন।

গতসোমবার (৩০ মে) বিকাল ৫টার দিকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা ওই সাত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, স্যানিটারি ইন্সপেক্টর সম্ভুনাথ সরকার সাথে ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আদর্শ ল্যাব, হুজাইফা ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার, মোস্তাকিম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,  জিহাদ প্যাথলজি ও আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার।

ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি এ তথ্য নিশ্চিত করে বলেন, লাইসেন্সবিহীন ওই সাত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। লাইসেন্স করার পর তাদের প্রতিষ্ঠানের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version