মঙ্গলবার, অক্টোবর ১৩

দেশে ফিরলেন নিজাম উদ্দিন হাজারী; বরণ করতে বিমানবন্দর জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: স্বপরিবারে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি। সোমবার ২৩ মে ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির দেশে আগমনের খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে বরণ করেন ফেনী জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আলাউদ্দিন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version