পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে র্যাব-পুলিশের মারামারির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেনী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিতে সদস্য রয়েছেন সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন ভূঞা। বুধবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও দোকানীর সাক্ষ্য গ্রহন করেছেন। এছাড়াও তারা এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাথেও কথা বলেছেন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, এ বিষয়ে তদন্ত শেষ করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে এসপি স্যার নির্দেশ নিয়েছেন। সেই আলোকে আমরা বুধবার ঘটনাস্থল ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহন করেছি। আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।




