মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুস্তফা কামরুল আখতার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এর নতুন চেয়ারম্যান এর নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার (১৬ মে) তাকে এ নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করা মুস্তফা কামরুল আখতার বিসিএস’র (শিক্ষা) মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালের নভেম্বরে আশুতোষ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ১৯৯৪ সালের আগস্ট মাসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে যোগ দেন। ২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সরকারি সিটি কলেজে যোগ দেন। ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান মুস্তফা কামরুল আখতার। সেই থেকে তিনি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version