বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) জয়পুরহাটের পাঁচবিবিতে উৎর্শৃখল ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা আব্দুল কাদের দেওয়ানের (৭০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোরে উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে। পুলিশ আটাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছেলে সুলতান মাহমুদ দেওয়ানকে (৪৫) আটক করেছে। নিহত কাদের দেওয়ানের স্ত্রী আরজিনা বেগম জানান, তার বড় ছেলে সুলতান মাহমুদ উৎশৃংখল প্রকৃতির। সবসময় বাড়ির লোকজনের সাথে কারণে অকারণে মারপিটসহ দুর্ব্যবহার করতো। গতকাল শুক্রবার দুপুরেও স্ত্রী, মেয়ে ও ছোট ছেলেকে মারপিট করে। রাতে ঘুমানোর সময় সুলতান তার বাবাকে ঘর থেকে বের করে দিলে তার স্বামী কাদের দেওয়ান রান্না ঘরে ঘুমায়। ভোর সাড়ে ৪টার দিকে ছেলে সুলতান তার ঘর থেকে বের হয়ে বাবাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি (চৌকির পায়া) দিয়ে মাথায় আঘাত করে। স্বামী কাদের চিৎকার করলেও ছেলের ভয়ে কেউ ঘর থেকে হয়নি। পরে সুলতান তার বাবার লাশ ঘরের মধ্যে নিয়ে যায়। সকালে এলাকার লোকজন পাঁচবিবি থানা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী জানান, সুলতান একজন বদমেজাজী ও উৎশৃংখল প্রকৃতির। একাধিকবার তার বিচার সালিশ করেও ব্যার্থ হয়েছি। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর সোমেশ্বরী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- কলমাকান্দায় বালুখেকোদের দৌরাত্ম্য: ভাঙনের মুখে মহাদেও নদ
- মায়ের মাথায় শাবলের আঘাত, নেত্রকোনায় পুলিশ হেফাজতে ঘাতক ছেলে
- নাশকতা ও বিস্ফোরক মামলায় কলমাকান্দায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
- পুশইন আতঙ্কে সীমান্তবাসী সতর্ক, ডিমলায় জোরদার টহল ও পাহারা
- নেত্রকোনার ছোটবাজারে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি: পুলিশের হাতে রোহিঙ্গা যুবক
- তালতলীতে বজ্রপাতে কিশোর জেলের মৃত্যু।
- মাতৃস্বাস্থ্য নিয়ে নেত্রকোনায় সচেতনতামূলক আলোচনা ও ক্যাম্প অনুষ্ঠিত



