সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিশ্চিত ছিল না শনিবার সকালেও। তবে সব শঙ্কা দূর করে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক জানালেন, সাকিব খেলছেন।

করোনামুক্ত হয়ে দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন সাকিব। শনিবার সকালে মাঠে গিয়ে ব্যাটিং অনুশীলনও করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, ‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো ভালোই মনে হয়েছে। হ্যাঁ, তিনি খেলবেন ইনশাল্লাহ। ’

উল্লেখ্য যে, সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দুদলের মধ্যকার প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version