টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে গুলিতে ধানকাটা এক শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কাগমারি বৈলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ধানকাটা শ্রমিক মো. শাহজাহান মিয়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শাহজাহান মিয়া কুরমুশি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
জমিতে মঙ্গলবার সকালে রোপন করা ধান ৮জন শ্রমিক নিয়ে কাটতে যায় মাজেদা। পরে খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব তার ব্যবহৃত একনালা বন্দুক (এসবিবিএল) দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি করে। এতে ধান কাটতে থাকা ভুট্ট নামের এক শ্রমিক আহত হন। এতে ওই শ্রমিকের ডান হাতে ও মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার সোহরাব জোতনশর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে। স্বজনেরা এ ঘটনায় অভিযুক্তর বিচার দাবী করেন।

গুলিবিদ্ধ শাহজাহান জানান, তিনিসহ ৮ শ্রমিক আট হাজার টাকা চুক্তিতে সকালে ধান কাটতে যায়। ধান কাটা শেষের দিকে সোরহাব তিনটি গুলি করলে দুটি গুলি তার শরীরে লেগে পড়ে যায়। তার পর কি হয়েছে তিনি আর জানেন না। এ ঘটনায় তিনি সোরহাবের শাস্তি দাবি করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, মাজেদা শ্রমিক নিয়ে ধান কাটতেছিল জমিতে। পরে খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব ঘটনাস্থলে গিয়ে ধান কাটতে নিষেধ করেন। একপর্যায়ে তার ব্যবহৃত লাইসেন্স করা শর্টগান দিয়ে গুলি চালায়। এতে একজন শ্রমিক আহত হয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version