জয়পুরহাটের পাঁচবিবিতে আয়েশা ছিদ্দিকা(২০) নামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে। আয়েশা ছিদ্দিকা জয়পুরহাট সরকারী কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্রী ও ঐ গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সরেজমিনে গিয়ে নিহতের বড় ভাই ও প্রতিবেশি সুত্রে জানা যায়, ঈদের পরের দিন আয়েশা ছিদ্দিকাকে বাড়ীতে রেখে তার ভাই ও ভাবী শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার (৬ই মে) সকালে আয়েশা প্রতিবেশি মহিলাদের সঙ্গে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যায়। রাত ৯টার দিকে বাড়ীতে এসে বাড়ীতে কেউ না থাকায় পাশের বাড়ীর দুই ভাস্তীকে নিয়ে ঘরে শুয়ে পড়ে। রাত ১১টার দিকে আয়েশা ভাস্তীদের ঘরে রেখে পাশের ঘরে ফোনে কথা বলতে যায়। তারা ধারনা করে যে, রাতের কোন এক সময় কে বা কাহারা কৌশলে বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে আশেয়ার মুখে কাপড় গোঁজে ধর্ষণ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে অন্য ঘরে শুয়ে থাকা ভাস্তীরা জেগে উঠে ঘর থেকে বাহির হতে গিয়ে বাহির থেকে ঘরের দরজা আটকানো থাকায় ডাকাডাকি করলে পাশের বাড়ী থেকে তাদের মা এসে দরজা খুলে বাড়ীতে প্রবেশ করে দেখতে পান আয়েশার মুখে কাপড় গোঁজা ও বিবস্ত্র মৃত দেহ বিছানায় পড়ে থাকতে দেখে । এ ঘটনা দেখে সে চিৎকার করলে আশে পাশের লোকজন এসে পুলিশে খরব দেয়। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম বলেন, সংবাদ ঘটনাস্থলে পরিদর্শনে আসি। প্রামথিক ভাবে ধারনা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়ন্ত তদন্ত রিপোর্টের পর হত্যার কারন ও আসাম দের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।




