সোমবার, অক্টোবর ১২

ঈদের এক সপ্তাহ ছুটির শেষে আজ শনিবার (৭ মে) থেকে খুলতে শুরু করেছে শিল্পকারখানা। ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন অধিকাংশ কারখানার শ্রমিকরা। তবে বাড়তি ছুটি পাওয়ায় এখনও অনেক শ্রমিক কর্মস্থলের বাইরে আছেন। তাই আশা করা যাচ্ছে, রোববার ও মঙ্গলবার থেকে পুরোদমে কারখানায় কাজ শুরু করবেন মালিকরা।

এ বিষয়ে ডেনিম এক্সপার্ট লিমিটেড ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানায় ঈদের ছুটি শেষে আজ থেকে আমাদের কোম্পানিসহ অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে। বেশকিছু কারখানা প্রয়োজন অনুসারে শ্রমিকদের ছুটি একটু বেশি দিয়েছিল। তারা পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু থেকে কারখানা খুলতে শুরু করবে।

একই কথা বলেন নিটওয়্যার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ, দেশে গার্মেন্টস শিল্প চালুর পর এবারের ঈদে শ্রমিকরা সবচেয়ে বেশি ছুটি পেয়েছেন।

তিনি বলেন, অনেকগুলো গার্মেন্টস ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ছুটি দিয়েছে শ্রমিকদের। সরকারি ও সাপ্তাহিক ছুটির পর আজ কিছু গার্মেন্টসে উৎপাদন শুরু হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে সব কারখানায় কাজ শুরু হবে।তিনি বলেন, যেসব কারখানায় শিপমেন্টের চাপ ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। আর যেগুলোতে চাপ কম সেগুলো আরও দুই-তিন দিন পর খুলবে।

এবার ছুটি পেতে কিংবা রাস্তায় আসা যাওয়াতে কোনো সমস্যা হয়নি।এদিকে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে বাস, লঞ্চ ও ট্রেনের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে শ্রমিকরা ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার এবং নারায়ণগঞ্জে ফিরছেন। এই সুযোগে বাস-ট্রাক মালিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করছেন।

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version