কুষ্টিয়া প্রতিনিধি- পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল (ফরিদপুর) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম জানান, আফছার উদ্দিনের বদলে মরফোলোজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে আবারও বরখাস্ত হয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল (ফরিদপুর) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম। তিনি জানান, তার বদলে মরফোলোজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি ম্যানেজ করতে আফছার উদ্দিন ঢাকায় অবস্থান করছেন বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় জানতে আফছার উদ্দিনকে ফোন করা হলে তিনি কল ধরেননি। তবে মেসেজ দিয়ে জানিয়েছেন, ছুটিতে আছেন। এর আগে ২০১৭ সালের এপ্রিলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৫৪ টি হাওরের ফসল তলিয়ে যায়। এতো ফসলহানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্তে নামে দুদক। তদন্ত শেষে ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে ফসল রক্ষা বাঁধ নির্মাণের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আফছার উদ্দিনসহ ৬১ জনকে আসামি করে মামলা করে দুদক। সে সময় বরখাস্ত ও গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্ত হয়ে ‘ম্যানেজ’ করে আবার দায়িত্বে ফিরে আসেন। দায়িত্ব পান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে। তবে এ বছর হাওরে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের দুর্নীতি আবার সামনে চলে আসে। আবারও তদন্ত করে আফছার উদ্দিনকে পুনরায় বরখাস্ত করা হয়।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ধানবোঝাই ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র



