রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত মুরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ বলেছেন, মামলা করে কি হবে? কার নামে মামলা করবো। এই দেশে কোনো বিচার নেই। কে করবে বিচার?
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুরসালিনের লাশ গ্রহণ করার আগে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভাই নূর মোহাম্মদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাইটা কীভাবে মারা গেল, কিছুই জানলাম না। এটা কেবল ও আর আল্লাহ জানেন। ওর শরীরে আঘাত আর ক্ষতের বাইরে আমরা আর কিছুই দেখিনি।’
নূর মোহাম্মদ আরও বলেন, আমাদের বাবা বেঁচে নেই, মা আছেন। মুরসালিন বিয়ে করেছিলেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকতো।

গত মঙ্গলবার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন মো. মুরসালিন (২৪)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিউ সুপার মার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন মুরসালিন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে মারা যান ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন মুরসালিন। বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে মুরসালিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে মুরসালিনের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে মুরসালিনের দাফন হওয়ার কথা রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version