ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৭তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ১৬ রানে হারলো মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। ছয় ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ব্যাঙ্গালুরু। অন্যদিকে পাঁচ ম্যাচে ৩ হার ও ২ জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান দিল্লির। আজও বলহাতে দলকে কোনো সাফল্য এনে দিতে পারেননি মুস্তাফিজুর রহমান। উল্টো ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান।  নিয়ে টানা তিন ম্যাচ উইকেটশূন্য দ্য ফিজ।

ফিজ তার প্রথম দেন ৫ রান ও দ্বিতীয় ওভারে দেন ১০ রান। কিন্তু তৃতীয় ওভারে দেন ৫ রান। তবে শেষ ওভারে যেন খেই হারিয়ে ফেলেন কাটারমাস্টার। নিজের শেষ ওভারে ২৮ রান দিয়েছেন মুস্তাফিজ!

ব্যাঙ্গালুরুর দেওয়া ১৯০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বি শর উইকেট হারায় দিল্লি। ১৬ রানে তার বিদায়ের পর দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডেভিড ওয়ার্নার। দ্বাদশ ওভারে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হওয়ার আগে অজি ওপেনার খেলেন ৩৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি মিচেল মার্শ (১৪)।

চারে নেমে থিতু হয়ে ব্যাট করে দলকে জয়ের স্বপ্ন দেখান রিশভ পন্ত। কিন্তু অপরপ্রান্তে পরপর উইকেট হারাচ্ছিল ব্যাটার। শেষপর্যন্ত মোহাম্মদ সিরাজের বলে উইকেট হারানোর আগে দিল্লি অধিনায়ক করেন ১৭ বলে ৩৪ রান। তার বিদায়ের পর আর কেউ বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে ১৭৩ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। ব্যাঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন অজি পেসার জশ হ্যাজেলউড।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ব্যাঙ্গালুরু। ৪০ রানে তিন উইকেট হারিয়ে বসে দলটি। চারে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪ বলে ৫৫ রানে ঝড়ো ইনিংস খেলে কুলদীপ যাদবের শিকার হন তিনি। শেষদিকে এসে দিনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের ৫২ বলে ৯২ রানের ইনিংসে ভর করে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ৩৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন কার্তিক। অপরপ্রান্তে থাকা শাহবাজের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version