নিজস্ব প্রতিবেদক :
গতকাল বিকেল আনুমানিক ৩.৩০ টায় রাজশাহীর লক্ষিপুর মোড়ে অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটের আস্থা ফার্মেসীতে একদল কতিপয় প্রতারক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ঔষধ বাকিতে নিতে চায়। কিন্তু ফার্মেসীর কর্মচারি বাকি দিতে অপারগতা প্রকাশ করলে প্রতারক দলের মোসাঃ শাহিনুর খাতুন, মোঃ আফতাব হোসেন ( হিমু), মোঃ সোহরাব আলী ও মোঃ ঈমন আলী হুমকি ধামকি দিতে থাকে এবং এক পর্যায়ে দোকানের ভিতরে প্রবেশ করে দোকানের মালিক ও কর্মচারীদের মারধর শুরু করে। দোকানের বেশকিছু মালামালও ভাংচুর করে এবং দোকানের মালিক ও কর্মচারিদের আহত করে শাসিয়ে যায় যে রাজশাহীতে দোকানদারী করলে তাদের বাকি দিতে হবে।
পরবর্তীতে ফার্মেসীর মালিক রাজপাড়া থানায় সিসিটিভির ফুটেজসহ অভিযোগ করেন। সিসিটিভির ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় কতিপয় সাংবাদিক পরিচয় দানকারী প্রতারক চক্র ফার্মেসীতে ঢুকে হামলা চালিয়ে সবাইকে মারধর করে।রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ব্যবসায়ী মহলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।তারা সবাই এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ব্রেকিং নিউজ
- ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
- দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা
- মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ
- তিনদিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
- দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ নিজ বাসায় নিলেন বিভাগীয় প্রধান, কলেজে ক্ষোভ
- টাকা দাবির পর স্ত্রীর কাছে গোপন সম্পর্ক ফাঁস: ক্ষোভে জামালপুরে গৃহবধূকে খুন



