শনিবার, সেপ্টেম্বর ২৬

এই গরমে ইফতারে প্রাণ জুড়াতে শরবতের বিকল্প নেই। ইফতারে পান করতে পারেন কাঁচা আমের শরবত। যা আপনার তৃপ্তি মেটানোর পাশাপাশি পুষ্টিও দেবে। জানুন কাঁচা আমের শরবতের রেসিপি।

উপকরণ

কাঁচা আম: ৫-৬টি

পানি: প্রয়োজনমতো

বিট লবণ: ১ চা চামচ

কাঁচামরিচ: ৫-৬টি

চিনি: স্বাদমতো

প্রণালি

কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে পানি, আম, বিট লবণ এবং কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি মিশিয়ে মিষ্টির পরিমাণ ঠিক করে নিন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের শরবত।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version