মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি দেশটি। দেশটির রাজনৈতিক সংটে এবার বিষয়টি আমলে নিয়েছে উচ্চ আদালত। উদ্ভূত পরিস্থিতি একদিকে যেমন রাজপথে উত্তাপ ছড়াতে পারে, তেমনি আইনি লড়াইয়ে দেশের জন্য বয়ে আসতে পারে অনাকাক্সিক্ষত ফল। এমনকি মূল দৃশ্যপটে আসতে পারে সেনাবাহিনী।

বিরোধীরা বলছেন, বর্তমান পরিস্থিতির শেষ দেখে ছাড়বেন তাঁরা ।
বিরোধীদের অনাস্থা প্রস্তাব এড়াতে নাটকীয় এক পদক্ষেপে প্রেসিডেন্টকে দিয়ে পার্লামেন্ট বিলোপ করে অসম্মানজনক বিদায় এড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, কেননা পাকিস্তানের সর্বোচ্চ আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে যে আদেশ ও পদক্ষেপ নিয়েছেন সেগুলো এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়। যদিও পার্লামেন্টের রায়ে সুপ্রিম কোর্টের কোন এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন দেশটির তথ্যমন্ত্রী।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version