বশেমুরবিপ্রবি প্রতিনিধি সংবাদের প্রকাশের পর ঔষধ পাওয়া যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেডিকেল সেন্টারে। ঔষধের ঘাটতি নেই বলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ও মেডিসিন ক্রয় কমিটির সভাপতি ডা. অভিষেক বিশ্বাস। গত ২৯ মার্চ “৬ মাস ধরে ঔষধ শূন্য বশেমুরবিপ্রবির মেডিকেল সেন্টার” শিরোনামে জাতীয় দৈনিকের অনলাইন ও প্রিন্ট ভার্সনে নিউজ প্রকাশ করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সংবাদকর্মীরা। পূর্বে ঔষধের সঠিক সরবরাহ না থাকলেও সংবাদ প্রকাশের প্রেক্ষিতে মেডিকেল সেন্টারে পাওয়া যাচ্ছে ঔষধ। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী মোরশেদ আহম্মেদ জানান, “পানি শূন্যতার সমস্যা নিয়ে আমি গতদিন মেডিকেল সেন্টারে গিয়েছি।।উনারা আমার সাথে যথাযথ সময় নিয়ে কথা বলেছে এবং কিছু মেডিসিন না থাকলেও কয়েকটা মেডিসিন দিয়েছেন।” এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. অভিষেক বিশ্বাস বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজার রকমের ঔষধ পাওয়া যায়। আসলে নিদ্রিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ঔষধ ক্রয় করতে হয়। তবে মেডিকেল সেন্টারে এখন থেকে তেমন কোনো ধরণের মেডিসিন শর্টেজ নেই।”
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত




