জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ থেকে ঋত্বিক রায় বাহাদুর ও আব্দুল রায়হানকে আজীবন বহিস্কার করা হয়েছে। আজ রবিবার (৩ এপ্রিল) ছাত্রকল্যাণটির সভাপতি সাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক রকি আহমেদের সাক্ষরিত এক নোটিশে এ বহিস্কার করা হয়। নোটিশে বলা হয়, যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টাদের না জানিয়ে পর পর দুইটি বিতর্কিত কমিটি করে সংগঠনের স্বার্থ পরিপন্থী কাজ করায়, নিজেদের ব্যক্তিগত স্বার্থে ছাত্রকল্যাণের ভিতর কোন্দল তৈরি করে দুষ্কৃতকর কাজ করায়, ছাত্রকল্যাণে কখনো সভাপতি না থাকলেও ভুয়া সভাপতি পরিচয় দেয়ায় জরুরী সিদ্ধান্তের ভিত্ত্বিতে ঋত্বিক রায় বাহাদুর (যুগ্ম সাধারণ সম্পাদক, জবি ছাত্রলীগ) ও আব্দুল রায়হান (সাংগঠনিক সম্পাদক, জবি ছাত্রলীগ) কে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জবি থেকে আজীবন বহিস্কার করা হলো। নোটিশে আরও বলা হয়, বর্তমান কমিটির সাথে ছাত্রকল্যাণের প্রধান দুই উপদেষ্টা শিক্ষক ও দুইজন কর্মকর্তাসহ আরও অনেক উপদেষ্টা রয়েছেন। তাদের সহযোগিতায় ছাত্রকল্যাণের বড় পিকনিকসহ আর্থিক সহায়তা কার্যক্রম হয়েছে। নতুন এই ভুয়া কমিটি করায় ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আতিয়ার রহমান তিব্র নিন্দা জানিয়েছেন।
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত




