কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ার মিরপুরে মালিকানাধীন পুকুর খননের সময় পাথরের প্রাচীন মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, কর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে তার বাড়ির পাশে কয়েকদিন থেকে পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে আজ কালো পাথরের প্রাচীন একটি মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মানুষ মূর্তিটি দেখতে পুকুরপাড়ে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরের প্রাচীন একটি মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এটি আদালতে জমা দেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি
- সম্মিলিত প্রচেষ্টায় কাঁচামাটিয়া নদীর হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে — এমপি মাজেদ
- তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারকালে ইউপি সদস্য আটক।



