মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাওডোবা এলাকায় সেভেন আপের বোতলে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে এক গৃহবধূকে খাওয়ানোর পরে তাকে দলবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার নওডোবা গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে সুবারুল (৪০) ও একই গ্রামের আত্তাব আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)। মামলার এজাহারে জানা যায়, উপজেলার আওলাই ডাহুরিয়া এলাকায় গত রবিবার দুপুরে গৃহবধূর স্বামী ও শাশুড়ি চিকিৎসার জন্য জয়পুরহাট শহরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি সংলগ্ন ধানের আড়তদার সুবারুল ও তার কর্মচারী রুবেল দুই সেভেন আপের বোতলে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পরে গৃহবধূকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে গৃহবধূর স্বামী ও পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে তারা গৃহবধূকে হাসপাতালে ভর্তি করান এবং তার স্বামী ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
ব্রেকিং নিউজ
- অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- র্যাবের অভিযানে ৩৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
- ৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ্ধার অভিযান সমাপ্ত
- ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ
- গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলায় অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
- এমআইএসটি ম্যাভিরভ টিমের বিশ্বজয়ে নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মাননা
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ



