শশা কাটা নিয়ে দুই কর্মচারীর ঝগড়ায় এক কর্মচারী অপর কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারস্থ সালতি রেষ্টুরেন্টে।রেষ্টুরেন্টের কর্মচারীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের ছোট গাড়া গ্রামের আব্দুল বারেকের স্ত্রী কনা আক্তার ও তার ছেলে ইসমাইল (১৮) জেলা শহরের বড় বাজারস্থ সালতি রেষ্টুরেন্টে কাজ করেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে মা কনা আক্তার বাড়ি চলে যান। ছেলে কাজ শেষে হোটেলেই থেকে যায়। রাত আনুমানিক ৯টার দিকে ওই রেষ্টুরেন্টের কর্মচারী আল মামুনের সাথে শশা কাটা নিয়ে ইসমাইলের ঝগড়া বাধেঁ। এক পর্যায়ে আল মামুন ইসমাইলকে বেধরক মারপিট করে লাথি মেরে সিড়িতে ফেলে দেয়। এতে ইসমাইল জ্ঞান হারিয়ে ফেলে। রেষ্টুরেন্টের অন্যান্য কর্মচারীরা ইসমাইলকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কর্মচারী আল মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত আল মামুনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ বুধবার সকালে ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা




