তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপচেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে দু’আধ্যাত্বিক মহাসাধকের ভক্তগনের মিলনমেলা গঙ্গাস্নানে গিয়ে অতিরিক্ত ভিড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম সুশংকর দাস (৫০)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৬টা ৬ মিনিট ৯ সেকেন্ড থেকে বেলা ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে (মহাবারুণী) যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সেখানে লক্ষাধিক মানুষ জমায়েত হয়। সুশংকর দাস গতকাল তার স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পূণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নদীর পাড় থেকে মন্দিরের গেটে আসার সময় আকস্মিক মারা যান। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফতার বললেন, এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা




