স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে আলোচিত পাঁচটি অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুইজনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রিপন মিয়া, ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. জজ মিয়া, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আলাকছ উল্লার ছেলে শাহিন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের জিতেন্দ্র দাসের ছেলে শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইদন মিয়ার ছেলে আসাদ মিয়া। এছাড়া আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানুকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্র পক্ষের পিপি নান্টু রায় বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঁচটি মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এভাবে অপহরণ ও ধর্ষণ মামলায় রায় দিয়ে অপরাধীদের যদি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে। আজ একসঙ্গে পাঁচ মামলার রায় একটি দৃষ্টান্তমূলক ঘটনা।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় শহীদ পরিবারগুলোর পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল
- রাজনীতির বাইরে গিয়ে পূর্বধলার উন্নয়নে কাজ করতে হবে, এমপি মানসুরা
- পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- নিরাপদ ঈদযাত্রা সবচেয়ে বড় আনন্দ : শেখ রবিউল আলম
- বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
- শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালুবাহী গাড়ি আটকে ৫০ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন



