ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বই মেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এই আয়োজন করে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান।

ঐক্যমঞ্চের আহবায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক ড. সরোয়ার মুর্শেদ, পরিসংখ্যান বিভাগের ড. সাজ্জাদ হোসেন, প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রফেসর ড. বাকি বিল্লাহ বিকুল ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঐক্যমঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য রুমি নোমান।

আয়োজকেরা জানান, তিনদিন ব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালে মোট ২৫টি স্টলের মধ্যে ২৩টিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ও বাকি দুই স্টলে মিডিয়া কর্নার ও স্পন্সরের প্রদর্শনী স্টল এবং ঐক্যমঞ্চের হেল্প ডেস্ক রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত চলবে বইমেলা। একইসাথে বিকেল সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version